ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১০:১৬:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

এবার টিকটক নিষিদ্ধ করল ইরাক

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ১২ ডিসেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভিডিও-ভিক্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক নিয়ে সমালোচনা চলছে। চীনের প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন এই অ্যাপের বিরুদ্ধে অনৈতিক ও অশ্লীল ভিডিও প্রচারের অভিযোগও আছে।

এবার ‘অনুপযুক্ত বিষয়বস্তুর ক্রমাগত উপস্থিতির’ অভিযোগ তুলে টিকটক নিষিদ্ধ করেছে ইরাক। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রোববার গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, টিকটক অ্যাপ নৈতিকার লঙ্ঘন হয় এমন বিভিন্ন বিষয় প্রচারে সাহায্য করে। এছাড়া নির্দিষ্ট বয়সের জনগোষ্ঠীকে টার্গেট করে অশ্লীল ভিডিও প্রচার করে এই অ্যাপের ব্যবহারকারীরা। 

তবে ইরাকই প্রথম দেশ নয়, যারা টিকটক নিষিদ্ধ করল। চলতি বছরের শুরুতে জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপ নিষিদ্ধ করা হয় পাকিস্তানে। পাকিস্তানের প্রতিবেশী দেশ ভারত চলতি বছরের জানুয়ারিতে স্থায়ীভাবে টিকটকসহ ৫৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে।