ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ৫:৪৯:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

এবার নবাবপুরে টায়ারের গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ৭ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার নবাবপুরে মানুসি সিনেমা হলের সামনে একটি পুরাতন টায়ারের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।  ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে কিছু ধারণা পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ২ টা ৩০ মিনিটের দিকে নবাবপুর মানুসি সিনেমা হলের সামনে একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে ৫টি ইউনিট পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী অগ্নিস্থলটি একটি পুরাতন টায়ারের গোডাউন বলে জানা গেছে। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে তিনি জানান।

গেল মাসের ২০ তারিখ রাতেই এই পুরান ঢাকাতেই ঘটে গেছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ওই অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হয়েছেন।

পুরান ঢাকার চকবাজারের ওই অগ্নিকাণ্ডের জন্য সেখানকার কেমিক্যালের গুদামকেই দায়ী করা হচ্ছে। সে মোতাবেক পুরান ঢাকা থেকে কেমিক্যালের গুদাম সরানোর কাজও শুরু হয়েছে। তবে সে অভিযানে গিয়ে বারবার ব্যবসায়ীদের বাধার মুখে পড়তে হচ্ছে দায়িত্বপ্রাপ্তদের।

-জেডসি