এবার নিউজিল্যান্ডের টার্গেটে ১০০ রুশ ধনকুবের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ৭ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
ইউংক্রেন সংকটের জেরে এবার দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্র নিউজিল্যান্ডের টার্গেটে পড়ল ১০০ রাশিয়ান ধনকুবের।
দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন বলেছেন, ইউক্রেনে রুশ অভিযানের জেরে এই ১০০ রাশিয়ান অলিগার্চ তথা ধনকুবেরের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একই সঙ্গে মস্কোতে নিবন্ধিত সুপারইয়াট, জাহাজ এবং প্লেনগুলোকে নিউজিল্যান্ডের আকাশসীমা বা জলসীমায় প্রবেশ করতে বাধা দেবে দেশটি।
অন্যান্য পশ্চিমা দেশগুলোর আরোপিত শাস্তি এড়াতে নিউজিল্যান্ডকে যাতে ঘাঁটি হিসেবে ব্যবহার করতে না পারে রাশিয়ানরা, সে জন্যই এই পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। আজ সোমবার দ্বাদশতম দিনে প্রবেশ করল রুশ অভিযান। এরই মধ্যে রাশিয়া ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে।
ইউক্রেনের এই সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয় বলে দাবি করেছে রাশিয়া। বরং মস্কোর দাবি, বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে। পুতিন বলেছেন, ইউক্রেনকে নাৎসিমুক্ত করা, দেশটির নিরস্ত্রিকরণ ও ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রতিহত করার জন্য তিনি এই অভিযান চালাচ্ছেন।
এরই মধ্যে রুশ বাহিনীর অভিযানে ১৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশি রাষ্ট্রগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সূত্র: বিবিসি
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










