ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১০:৪৯:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

এবার পেঁয়াজ খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করুন

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০০ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

এখন থেকে পেঁয়াজ খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করুন। পেঁয়াজের নির্যাস উচ্চ রক্তে শর্করাকে দৃঢ়ভাবে কমাতে পারে বলে জানা গেছে নতুন এই গবেষণায়। শুধু তাই নয়, পেঁয়াজের নির্যাস উচ্চ কোলেস্টেরলের মাত্রাও কমাতে পারে।

সাম্প্রতিক এক গবেষণা অনুসারে, পেঁয়াজের নির্যাস রক্তে শর্করার মাত্রা ৫০ শতাংশ কমাতে সাহায্য করতে পারে। গবেষণায় বলা হয়েছে, টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্তরা তাদের অগ্ন্যাশয় থেকে রক্তে শর্করাকে নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে সক্ষম হয় না।

নাইজেরিয়ার আবরাকাতে ডেল্টা স্টেট ইউনিভার্সিটির প্রধান ও অধ্যয়নের লেখক অ্যান্টনি ওজিহ জানান, ‘পেঁয়াজ সস্তা ও সহজলভ্য। এটি একটি পুষ্টির সম্পূরক হিসেবে ব্যবহৃত হয়। ডায়াবেটিস রোগীদের চিকিৎসায় পেঁয়াজের ব্যবহার বেশ কার্যকরী।’

গবেষকরা ইঁদুরের উপর তত্ত্বটি পরীক্ষা করেছেন। মোট তিন গ্রুপের ইঁদুরের মধ্যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেঁয়াজের নির্যাসের বিভিন্ন ডোজ দেওয়া হয়েছিল। শরীরের ওজন হিসেবে ডোজগুলো ছিল ২০০ মিলিগ্রাম, ৪০০ মিলিগ্রাম ও ৬০০ মিলিগ্রাম।

গবেষকরা ডায়াবেটিক ও ননডায়াবেটিক ইঁদুরের তিনটি গ্রুপকে ওষুধ ও পেঁয়াজ এক সঙ্গে দিয়েছিলেন ও পরবর্তী সময়ে ফলাফল দেখে অবাক বনে যান।

সমীক্ষায় দেখা গেছে, ডায়াবেটিক ইঁদুরদের মধ্যে, যাদের শরীরের ওজন প্রতি কিলোগ্রামে ৪০০ মিলিগ্রাম ও ৬০০ মিলিগ্রাম দেওয়া হয়েছিল তাদের রক্তে শর্করার মাত্রা একটি বেসলাইন স্তরের তুলনায় যথাক্রমে ৫০ শতাংশ ও ৩৫ শতাংশ কমেছে।

পেঁয়াজের নির্যাস ডায়াবেটিক ইঁদুরের মোট কোলেস্টেরলের মাত্রাও কমিয়েছে, যেখানে ৪০০ মিলিগ্রাম ও ৬০০ মিলিগ্রাম সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে।

গবেষণায় আরও দেখা গেছে, পেঁয়াজের নির্যাস ননডায়াবেটিক ইঁদুরদের মধ্যে ওজন বাড়ালেও ডায়াবেটিক ইঁদুরদের মধ্যে বাড়ায়নি।