এবার বইমেলায় বিক্রি ২৩ কোটি টাকার বেশি
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০১:৪৪ এএম, ১ মার্চ ২০১৭ বুধবার
সবার যেমন প্রত্যাশা করেছিল তাই ঘটেছে। রেকর্ড পরিমান বই বিক্রি হয়েছে বইমেলায়। গত বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি টাকার বই বিক্রি হয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত ছিল তার প্রভাব ছিল মেলায়। সেটা বই বিক্রির পরিমান দেখলে বোঝা যাচ্ছে।
প্রকাশকদের দেয়া তথ্য অনুযায়ী, এবার মেলায় মোট ৬৫ কোটি ৪০ লাখ টাকার বই বিক্রি হয়েছে। এর মধ্যে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমি মোট ১ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার ৩০৬ টাকার বই বিক্রি করেছে। গত বছর বিক্রি হয়েছিল ৪২ কোটি টাকা। এ বছর গতবারের চাইতে ২৩ কোটি টাকা বেশি। ২০১৫ সালে বই বিক্রি হয়েছিল প্রায় ২২ কোটি টাকা। আর ২০১৪ সালে সারা মাস জুড়ে বই বিক্রি হয়েছিল মাত্র ১৬ কোটি টাকা।
এটাও ঠিক যে, প্রায় পাঁচ লাখ বর্গফুটের বিশাল পরিসরের মেলায় আগতদের মধ্যে স্বস্তি ছিল। সোহরাওয়ার্দি উদ্যানে বিশাল পরিসর, ধস্তাধস্তি না থাকার কারণেও মানুষ বইমেলায় এসেছে। স্বস্তিতে বই কিনবার পরিবেশ পেয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার বিস্তৃতি এক নতুন দিগন্তের সূচনা করেছে। এবছর মেলার বিস্তৃতি বাড়িয়ে নান্দনিক বিন্যাসের কারণে ছিমছাম মেলা উপহার দিতে পেরেছে বাংলা একাডেমি। আগামীতে স্টল বিন্যাসকে আরো আধুনিক করে আরো সুন্দর ও দর্শনার্থীদের জন্য উপযোগী করার অঙ্গীকারের মধ্য দিয়ে পর্দা নামলো মাসব্যাপি এ বইমেলার। শেষ হলো অমর একুশে গ্রন্থমেলা।
ভাষা আন্দোলনের অমর স্মৃতিকে স্মরণ করতে যে মেলার সূত্রপাত তা পরিণত হয়েছে দেশের সাংস্কৃতিক উত্সবে। সারাদেশে বাংলা ভাষার সৃজনশীল ধারাকে ছড়িয়ে দিতে বাংলা একাডেমী নিয়মিতভাবে আয়োজন করে আসছে এ মেলার। শুধু বই নিয়ে সারা মাস জুড়ে এমন মেলা বিশ্বেই বিরল। বই নিয়ে আড্ডা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন আর দল বেঁধে তরুণদের আনন্দমুখর উপস্থিতি বইমেলাকে মাতিয়ে রাখে। আগামী বছর আবারো এ মেলা নতুন নতুন প্রকাশনা নিয়ে ফিরে আসবে জাতির জীবনে।
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার











