এবার বিবিসি’র সম্প্রচার বন্ধ করল তালেবান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৩ পিএম, ২৮ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
আফগানিস্তানে বিবিসির সম্প্রচার বন্ধ করে দিয়েছে তালেবান। তিন ভাষায় চলা কার্যক্রম বন্ধের অভিযোগ করে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)। পাশাপাশি ভয়েস অফ আমেরিকাও বন্ধ করে দেয়া হয়েছে।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ভাষা প্রধান তারিক কাফালা এক বিবৃতিতে বলেন, তালেবানের নির্দেশ আসার পর আফগানিস্তানে পশতু, ফারসি এবং উজবেক ভাষার বিবিসি টিভি নিউজ বুলেটিন বন্ধ করে দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তকে ‘খুবই উদ্বেগজনক’ উল্লেখ করে তিনি বলেন, সম্প্রচার বন্ধ হওয়ায় ওই তিন ভাষার ৬০ লাখেরও বেশি আফগান সংবাদ সেবা থেকে বঞ্চিত হবেন।
তালেবানকে সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানিয়ে কাফালা বলেন, এই লাখ লাখ আফগান, যারা প্রতি সপ্তাহে বিবিসি নিউজ দেখেন, তাদেরকে বিবিসি’র পক্ষপাতহীন সাংবাদিকতা থেকে বঞ্চিত না করা জরুরি।
জার্মান সংবাদসংস্থা ডিপিএ আফগান মিডিয়া কোম্পানি মবি গ্রুপকে উদ্ধৃত করে জানিয়েছে, তালেবান গোয়েন্দা সংস্থার রিপোর্ট পাওয়ার পর ভয়েস অফ অ্যামেরিকার সম্প্রচারও বন্ধ করে দেয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল হামিদ হাম্মাদও তা স্বীকার করেছেন।
অন্যদিকে বিবিসি জানিয়েছে, অন্যান্য আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমের মধ্যে তালেবানের নির্দেশে বন্ধ হয়েছে ভয়েস অব আমেরিকা, জার্মানির ডয়চে ভেলে এবং চায়না গ্লোবাল টিভি নেটওয়ার্কও।
এদিকে আফগানিস্তানের জাতিসংঘ মিশন বিবিসি নিউজ বুলেটিন সম্প্রচার বন্ধ করে দেওয়ার পদক্ষেপের নিন্দা জানিয়েছে।
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক




