ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৬:৫৮:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

এবার ভারতে করোনাভাইরাসের থাবা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪২ পিএম, ৩০ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

এবার ভারতে করোনাভাইরাসের থাবা

এবার ভারতে করোনাভাইরাসের থাবা

এবার ভারতে ঢুকে পড়ল করোনাভাইরাস। কেরালা রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত এক ছাত্রের সন্ধান পাওয়া গেছে। আক্রান্ত ছাত্র উহান বিশ্ববিদ্যালয়ের। আপাতত তাকে হাসপাতালে আলাদা জায়গায় রাখা হয়েছে। চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরিস্থিতি খতিয়ে দেখছেন। এক বিবৃতিতে ওই রাজ্যের স্বাস্থ্য দফতর এ তথ্য জানিয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

সূত্রের খবর, আরও ছ’জনকে পর্যবেক্ষণের অধীনে রাখা হয়েছে। কেরালা স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা স্বাস্থ্যপরিস্থিতি নিয়ে জরুরিকালীন বৈঠকে বসেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য দফতরের অন্য প্রতিনিধিরা। ঘটনার সত্যতা স্বীকার করে টুইট করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়।

এছাড়াও, এর্নাকুলাম জেলার তিনজন পর্যবেক্ষণাধীন। ত্রিশূর, তিরুঅনন্তপুরম, মল্লপুরমের একজন করে ব্যক্তি চিকিৎসকদের সন্দেহের তালিকায় রয়েছেন।

করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছিল দিল্লিতেও। দিল্লির আরএমল হাসপাতালের আইসোলেশন ইউনিটের পর্যবেক্ষণের অধীনে ছিলেন তিনজন ব্যক্তি। তবে এ দিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয় জানিয়েছে, এনআইভি পুনের রিপোর্ট অনুযায়ী ওই তিনজন করোনাভাইরাসে আক্রান্ত নন।

চীনে নোভেল করোনাভাইরাসে (২০১৯-এনসিওভি) আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০-এ। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে সাড়ে চার হাজারে। হুবেই প্রদেশের রাজধানী উহানসহ দেশের ১৮টি শহরকে নজরবন্দি করে রাখা হয়েছে। শুধু চীনেই নয়, অপ্রতিরোধ্য ভাবে এই ভাইরাস পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, নেপাল, মালয়েশিয়ায়।

মালয়েশিয়ায় গতকাল বুধবারই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মনির হোসেন নামে (২৪) বছরের এক ভারতীয় যুবক।