এবার মডার্না-জনসনের বুস্টার ডোজের অনুমোদন যুক্তরাষ্ট্রে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫১ এএম, ২১ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকার বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। তবে এর জন্য পূর্বগৃহীত টিকাই বাধ্যতামূলক নয়। মার্কিনিরা চাইলে দেশটিতে অনুমোদিত যেকোনো টিকা বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন। খবর রয়টার্সের।
বুধবার (২০ অক্টোবর) এফডিএ’র ভারপ্রাপ্ত কমিশনার জ্যানেট উডকক এক বিবৃতিতে বলেছেন, কোভিড-১৯ রোগের বিরুদ্ধে সুরক্ষা অব্যাহত রাখতে অনুমোদিত বুস্টার ডোজ গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। গবেষণার তথ্য বলছে, পূর্ণ ডোজ নেওয়ার পরেও সময়ের সঙ্গে সঙ্গে টিকার সুরক্ষা ক্ষমতা কমে আসে।
সংস্থাটি এর আগে যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকার বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দিয়েছিল। যাদের বয়স ৬৫ বছরের বেশি, যারা জটিল রোগে আক্রান্ত অথবা কর্মক্ষেত্রে যাদের করোনা সংক্রমণের ঝুঁকি বেশি, তাদেরই বাড়তি ডোজ দেওয়ার অনুমতি দিয়েছে এফডিএ। এছাড়া প্রথম ডোজ নেওয়ার অন্তত ছয় মাস পর বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গত সপ্তাহে এফডিএ’র একটি উপদেষ্টা প্যানেল একই ধরনের ব্যক্তিদের জন্য মডার্না টিকার তৃতীয় ডোজ ব্যবহারের সুপারিশ করেছিল। একই সঙ্গে, জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা নেওয়া সবাইকে প্রথমটি দেওয়ার অন্তত দুই মাস পর দ্বিতীয় ডোজ দেওয়ারও সুপারিশ করে তারা।
এফডিএ কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা বুস্টার ডোজ গ্রহীতাদের বয়সসীমা ৪০ বছরে নামিয়ে আনার চিন্তাভাবনা করছেন। ইসরায়েল এরই মধ্যে তাদের জনগণকে গণহারে ফাইজারের টিকার বুস্টার ডোজ দিয়েছে।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা



