এবার মডার্নাকেও ছাড়পত্র দিল ব্রিটেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৬ এএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার
প্রতীকী ছবি
করোনার টিকা-প্রস্তুতকারী আমেরিকান সংস্থা মডার্নাকে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিল ব্রিটেন। এর আগে ফাইজার-বায়োএনটেক এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা’কে ছাড়পত্র দেয় দেশটি। মডার্নার কাছে মোট ১ কোটি ৭০ লক্ষ ডোজ টিকা কেনার আবেদনও জানিয়েছে তারা।
বিশ্বে সর্বপ্রথম টিকাকরণ শুরু হয়েছে ব্রিটেনে। এ পর্যন্ত ১৫ লক্ষ মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। প্রথম ধাপে বয়স্ক, কঠিন রোগে আক্রান্ত ও স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হচ্ছে। এভাবে দেশের ঝুঁকিপূর্ণ তালিকায় (হাই-প্রায়োরিটি) থাকা ৩ কোটি বাসিন্দাকে ন’টি দলে ভাগ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, আমাদের লক্ষ্য হল, মাঝ-ফেব্রুয়ারির মধ্যে অন্তত দেড় কোটি বাসিন্দাকে টিকা দেওয়ার কাজ সম্পূর্ণ করা।
মডার্নাকে ছাড়পত্র দেওয়ায় সেই লক্ষ্যপূরণ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, আবার একটা ভাল খবর। ভাইরাস মোকাবিলায় আরও একটা অস্ত্র এল আমাদের হাতে।
প্রথমে শুধু মডার্নার টিকার ৭০ লক্ষ ডোজ অর্ডার দেওয়া হয়েছিল। আজ ছাড়পত্র দেওয়ার পাশাপাশি ডোজ কেনার আবেদন বাড়িয়ে ১ কোটি ৭০ লক্ষ করা হয়েছে। তিনটি সংস্থা থেকে মোট ৩৬ কোটি ৭০ লক্ষ ডোজ কেনার আবেদন জানিয়ে রেখেছে ব্রিটেন। উল্লেখ্য, ব্রিটেনের জনসংখ্যা ৬.৬ কোটি।
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে এসেছে ব্রিটেন। তাদের মতো ইইউ-ও নিজেদের ‘অস্ত্রাগার’ মজবুত করছে। আজ ফাইজার-বায়োএনটেকের সঙ্গে কোভিড টিকার অতিরিক্ত ৩০ কোটি ডোজ কেনার চুক্তি সারলো ইইউ। আগের অর্ডারের দ্বিগুণ।
ইইউ প্রধান উরসুলা ফন ডের লেয়েন বলেন, ইউরোপীয়রা প্রত্যেকে যাতে নিরাপদ ও কার্যকরী করোনা প্রতিষেধক পান, সেটাই নিশ্চিত করছি আমরা।
আজ একটি গবেষণা রিপোর্ট পেশ করে আমেরিকান সংস্থা ফাইজার দাবি করেছে, নয়া ব্রিটেন-স্ট্রেনের বিরুদ্ধেও যথেষ্ট কার্যকর তাদের কোভিড টিকা। ‘টেক্সাস মেডিক্যাল ব্রাঞ্চ’-এর সঙ্গে যৌথ উদ্যোগে পরীক্ষা করেছিল ফাইজার।
রিপোর্টে তারা দাবি করেছে, ল্যাবে নয়া স্ট্রেনটিকে (যাতে স্পাইক প্রোটিনে এন৫০১ওয়াই মিউটেশন ঘটেছে) নিষ্ক্রিয় করে দিয়েছে তাদের প্রতিষেধক। তবে গবেষণাপত্রটি এখনও কোনও জার্নালে প্রকাশিত হয়নি বলে জানিয়েছে ফাইজার।
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস









