এবার মরিসন ও জেসিন্ডার রাশিয়া প্রবেশ নিষেধ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২১ পিএম, ৮ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি।
রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দেওয়া নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিয়েছে মস্কো। ওশেনিয়ার এই দেশ দুটির প্রধানমন্ত্রীকে রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
এর আগে ইউক্রেনে রুশ হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হল।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাশিয়ার প্রতি শত্রুতাপূর্ণ আচরণের অভিযোগ এনেছে।
অস্ট্রেলিয়ার ও নিউজিল্যান্ডের দুই প্রধানমন্ত্রী ছাড়াও এই দু দেশের একাধিক মন্ত্রী ও পার্লামেন্ট সদস্যের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো।
এএফপি’র খবরে বলা হয়েছে—রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় অস্ট্রেলিয়ার ২২৮ জনের এবং নিউজিল্যান্ডের ১৩০ জনের নাম রয়েছে।
এ ছাড়া ‘বেপরোয়া রুশভীতি’ এবং পশ্চিমা দেশগুলোকে আনুগত্যের সঙ্গে অনুসরণ করায় অস্ট্রেলিয়ার নিন্দা জানিয়েছে রাশিয়া।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিষেধাজ্ঞার বিষয়ে অদূর ভবিষ্যতে নতুন ঘোষণা দেওয়া হবে। ওই ঘোষণায় নিষেধাজ্ঞার তালিকা দীর্ঘ হবে। সে তালিকায় অস্ট্রেলিয়ার সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হতে পারে।
এ ছাড়া রাশিয়ার প্রতি বিরূপ মনোভাব জাগিয়ে তুলতে যারা সহায়তা করছে, তাদের কালো তালিকাভুক্ত করা হবে বরে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










