এবার মা ইলিশ রক্ষায় আকাশপথে হেলিকপ্টার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২২ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ সোমবার
এবার মা ইলিশ রক্ষায় আকাশপথে হেলিকপ্টার
হেলিকপ্টারদেশের জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এবার মাঠে নেমেছে বাংলাদেশ বিমান বাহিনী। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বিমান বাহিনী আকাশপথে বিশেষ নজরদারি অভিযান শুরু করেছে। লক্ষ্য— অবৈধ জাটকা শিকার বন্ধ এবং জেলেদের গতিবিধি শনাক্ত করা।
ইতোমধ্যেই বিমান বাহিনীর হেলিকপ্টার নদীপথে চলাচলরত বেশ কয়েকটি ট্রলার ও জেলেদের কার্যক্রম শনাক্ত করতে সক্ষম হয়েছে।
রাত নামতেই মেঘনা নদীর আকাশে চক্কর দেয় নজরদারি হেলিকপ্টার। একই সঙ্গে দেশের তিন প্রধান নদী— মেঘনা, পদ্মা ও আড়িয়াল খাঁ—এর বিস্তীর্ণ অঞ্চলে চলছে এই অভিযান।
মা ইলিশ সংরক্ষণে ব্যবহৃত হেলিকপ্টারগুলোতে রয়েছে অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি ও শক্তিশালী সার্চলাইট। আকাশ থেকে সন্দেহজনক কোনো ট্রলার বা জেলেদের উপস্থিতি শনাক্ত হলেই রেডিও সংকেত পাঠানো হয় কোস্টগার্ডে, এবং কয়েক মিনিটের মধ্যেই কোস্টগার্ড পৌঁছে যায় ঘটনাস্থলে।
এই আকাশ–নদী সমন্বিত অভিযান এখন ইলিশ রক্ষায় নতুন মাত্রা যোগ করেছে।
বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার বায়জীদ মতিন বলেন,“আমরা কিছু বিচ্ছিন্ন স্থানে বেশ কয়েকটি বোট শনাক্ত করেছি। যেসব জায়গায় বোটগুলো পাওয়া গেছে, সেসবের কো-অর্ডিনেট আমরা এয়ার হেডকোয়ার্টারকে জানিয়ে দিয়েছি। এই অভিযান চলবে, এবং আমরা বিশ্বাস করি এটি সফল হবে।”
মৎস্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২০–২১ অর্থবছরে দেশে ইলিশ উৎপাদন ছিল ৫ লাখ ৫০ হাজার টন। মাঝে উৎপাদন বেড়েছিল, তবে সম্প্রতি তা আবার কমেছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











