এবার মিরপুরে ড্রেনে পড়ে নিখোঁজ ১
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১২ পিএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
এবার রাজধানীর মিরপুরে ড্রেনে পড়ে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ওই ব্যক্তিকে উদ্ধারে ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসসহ অন্যান্যরা। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
খোঁজ নিয়ে জানা গেছে, মিরপুরের কালশী বাইশ তলা গার্মেন্টসের পাশেই একটি ড্রেনে পড়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। এরপর প্রত্যক্ষদর্শীরা তৎক্ষনাত তাকে উদ্ধারের চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিস ও স্থানীয় থানা পুলিশকে জানায়। বেলা পৌণে ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এর আগে, গত ২৭ সেপ্টেম্বর রাত সোয়া ১০টার দিকে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে চশমা কিনে বাসায় ফেরার পথে পা পিছলে ড্রেনে পড়ে নিখোঁজ হন সাদিয়া নামের এক কলেজছাত্রী। নিখোঁজের ৫ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার






