এবার যুদ্ধের ময়দানে ইউক্রেনের সেরা সুন্দরী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৭ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযান ঘোষণার পর গেল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই ইউক্রেনে একের পর এক হামলা চালাচ্ছে রুশ সেনারা। আতঙ্কে দিন কাটাচ্ছে ইউক্রেনের জনগণ।
রাশিয়ান আগ্রাসন থেকে দেশকে রক্ষায় পুরুষদের পাশাপাশি ইউক্রেনের বহু নারী অস্ত্র হাতে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে। সেই তালিকায় যুক্ত হলেন দেশটির সাবেক মিস গ্র্যান্ড ইউক্রেন বিজয়ী আনাস্তাসিয়া লেনা। হাইহিল ফ্যাশন বুট ছেড়ে এবার তিনি সেনা বুট পরেছেন।
সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে অস্ত্র হাতে একটি ছবি পোস্ট করেন আনাস্তাসিয়া। তিনি এখন সশস্ত্র।
রাস্তায় অবস্থান নেওয়া ইউক্রেন সেনাদের একটি ছবি পোস্ট করে আনাস্তাসিয়া লিখেছেন, ‘আগ্রাসন চালাতে যারাই ইউক্রেন সীমান্ত অতিক্রম করবে, তাদের কপালে রয়েছে গুলি।’
আরেকটি পোস্টে ন্যাটোকে বিদ্রূপ করে তিনি লিখেছেন, ‘আমাদের সেনারা এমন বীরের মতো লড়ছে, তাতে মনে হচ্ছে ইউক্রেন সেনাবাহিনীতে ঢোকার জন্য শেষমেশ আবেদন করে বসতে পারে তারা (ন্যাটো)।’
সবশেষ পাওয়া খবরে, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত দেশটির ৪টি শহর দখলে নিয়েছে রুশ সেনারা।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য মতে, অভিযান শুরুর পর তৃতীয় দিন শনিবার (২৬ ফেব্রুয়ারি) ইউক্রেনের দক্ষিণের জাপোরিঝঝায় অঞ্চলের মেলিটপোল শহর দখল করে নেন রুশ সৈন্যরা। পরদিন (রোববার) তারা আরও ৩টি শহর দখল করেন। সেগুলো হলো- নোভা কাখোভকা, খেরশন ও বারদিয়ানস্ক।
এদিকে অভিযানের পঞ্চম দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে খারকিভে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া দেশটির শহর চেরনিহাইভের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
দুই দেশের চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৩৫২ বেসামরিক নাগরিক নিহত এবং এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন। এ ছাড়া রাশিয়ার ৪ হাজার ৩০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










