ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৬:৫১:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

এবার রাজধানীতে লেগুনা থেকে পড়ে ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:০৫ পিএম, ৩০ এপ্রিল ২০১৮ সোমবার

রাজধানীতে এবার লেগুনা থেকে ছিটকে পড়ে এক ছাত্রী মারা গেছেন। নিহত নুসরাত জাহান ঝুমা ইডেন কলেজের ছাত্রী ছিলেন। ক্লাস শেষে বাড়ি ফেরার পথে তিনি মারা যান।

 

আজ সোমবার বেলা ১২টার দিকে শনির আখড়ার দনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নুসরাত জাহান ঝুমা কুমিল্লার মুরাদনগর উপজেলার মৃত আবুল হোসেনের মেয়ে।

 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুতর আহতাবস্থায় তাকে ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।