‘এবার লক্ষ্য একটাই ভোটযুদ্ধে বিজয় অর্জন’
মানিকগঞ্জ প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০১ এএম, ২৩ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, ধানের শীষ ১৭ বছর মাঠে ছিল না, কিন্তু বাংলার মানুষের হৃদয়ে ছিল অম্লান। আমরা সেই ধানের শীষকে বুকে লালন করেছি, আজ সেটিই আমাদের ঐক্যের প্রতীক হয়ে ফিরেছে।
তিনি বলেন, আমাদের মধ্যে বিভেদ ছিল, মতপার্থক্য ছিল; কিন্তু ধানের শীষ আমাদের সেই বিভেদ ভুলিয়ে আবারও ঐক্যের পথে ফিরিয়ে এনেছে। এবার লক্ষ্য একটাই ভোটযুদ্ধে বিজয় অর্জন।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় হরিরামপুর উপজেলার ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিতা বলেন, ১৭ বছরের লড়াই-সংগ্রামে আমরা টিকে আছি, জিতেছিও। এখন সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে হবে নির্বাচনী মাঠে। মানিকগঞ্জের তিনটি আসনেই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে-এটাই আমার আহ্বান।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে রিতা বলেন, বিদ্যালয় যেন কোনো রাজনৈতিক প্রভাবের শিকার না হয়। শিক্ষার্থীরা যেন নির্ভয়ে বিদ্যালয়ে আসতে পারে, সেই পরিবেশ সবাইকে মিলে নিশ্চিত করতে হবে। শিক্ষার মানোন্নয়নে আমার সহযোগিতা সবসময় থাকবে।
সভায় সভাপতিত্ব করেন ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধা, বাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন বিশ্বাস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আফরোজা খানম রিতা।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







