এবার সবচেয়ে বেশি সময় রোজা রাখবে যে দেশের মানুষ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৭ পিএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
চাঁদ দেখার ওপর ভিত্তি করে যেমন রোজা শুরু বা শেষ হওয়ার তারিখ নির্ধারিত হয়, তেমনি সূর্যের উদয় বা অস্ত যাওয়ার ওপর নির্ভর করে রোজার সময়। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত মুসলমানরা তাদের দেশের ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে কম বা বেশি সময় ধরে রোজা রাখেন। যা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত পরিবর্তিত হয়। এবার রমজানে কোথাও রোজা পালন হবে ১১ ঘণ্টা আবার কোথাও ২০ ঘণ্টা।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইউরোপের ও এশিয়ার বিভিন্ন দেশে মাহে রমজান মাস পালন শুরু হয়েছে।
ফারসি শব্দ রোজার আরবি অর্থ হচ্ছে সওম, বহুবচনে সিয়াম। সওম বা সিয়ামের বাংলা অর্থ বিরত থাকা। ইসলামী শরীয়তে সিয়াম হল আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশে নিয়তসহ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, কামাচার, পাপাচার এবং সেই সাথে যাবতীয় ভোগ-বিলাস ও অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম বা রোজা।
এবার সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হচ্ছে গ্রীনল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড বাসিন্দাদের। এসব দেশে বসবাসকারী মুসলমানেরা ২০ ঘণ্টা রোজা রাখবেন।
অন্যদিকে, দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে রোজার সময়কাল কম হবে। নিউজিল্যান্ড, আর্জেন্টিনা এবং দক্ষিণ আফ্রিকার মুসলমানদের গড়ে মাত্র ১১ থেকে ১২ ঘণ্টা রোজা রাখতে হবে।
সুইডেন, জার্মানি ১৯ ঘন্টা রোজা রাখতে হবে। লন্ডন, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ডেনমার্ক, পোল্যান্ড ১৮ ঘন্টা। আইসল্যান্ড ১৬ ঘণ্টা ৫০ মিনিট, পোল্যান্ড ১৫ ঘণ্টা, ব্রিটেন ১৫ ঘণ্টা ১৬ মিনিট, ফ্রান্স ১৫ ঘণ্টা ১৬ মিনিট এবং পর্তুগালে ১৬ ঘণ্টা এক মিনিট।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে, মুসলমানদের প্রতিদিন ১৪ থেকে ১৫ ঘন্টা রোজা রাখতে হবে। দক্ষিণ আফ্রিকা (জোহানেসবার্গ), ব্রাজিলের মুসলমানদের ১১ ঘণ্টা, আর্জেন্টিনা ১১ ঘণ্টা ১৫ মিনিট, নিউজিল্যান্ড ১১ ঘণ্টা ৫৫ মিনিট এবং প্যারাগুয়ের ১২ ঘণ্টা রোজা রাখতে হবে যা সর্বনিম্ন সময় পরিগণিত হবে।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










