এবার সুপারস্টার মিম মানতাসা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৪২ পিএম, ১২ মে ২০১৮ শনিবার
নবম লাক্স চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতায় সেরার মুকুট জয় করেছেন পাবনার মেয়ে মিম মানতাসা। প্রথম রানার আপ হয়েছেন সারওয়াত আজাদ বৃষ্টি এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন সামিয়া অথৈ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় লাক্স চ্যানেল আই সুপারস্টারের চূড়ান্ত পর্ব।
পাঁচ লাখ টাকা আর একটি নতুন গাড়ি পুরস্কার হিসেবে পেয়েছেন মানতাসা। প্রথম রানারআপ সারওয়াত আজাদ পেয়েছেন চার লাখ টাকা এবং দ্বিতীয় রানারআপ সামিয়া অথৈ তিন লাখ টাকা।
ইউনিলিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা কেদার লেলে এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রথম রানার আপ হয়েছেন সারওয়াত আজাদ বৃষ্টি এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন সামিয়া অথৈ।
এ অনুষ্ঠান নাচে গানে মাতিয়ে রাখেন তিন লাক্স তারকা জাকিয়া বারী মম, মেহজাবিন ও বিদ্যা সিনহা মিম। চলতি বছরের জানুয়ারি থেকে বিভিন্ন পর্বে বাছাইয়ের মাধ্যমে শুরু হয় নবম লাক্স চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতা।
দেশের ২০ হাজার প্রতিযোগীর মধ্যে বিভিন্ন ধাপ পেরিয়ে বাছাইকৃত সেরা পাঁচজন ছিলেন চূড়ান্ত লড়াইয়ে।পাঁচজন হলেন, সামিয়া অথৈ, মিম মানতাশা, সারওয়াত আজাদ বৃষ্টি, ইশরাত জাহিন এবং নাবিলা আফরোজ।
লাক্স ও চ্যানেল আইয়ের যৌথ আয়োজনে সুন্দরীদের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে বিচারক ছিলেন সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর, বরেণ্য অভিনেতা আলী যাকের এবং অভিনেত্রী ঈশিতা। এছাড়া পুরো সুন্দরী প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন সাদিয়া ইসলাম মৌ, তাহসান খান ও আরিফিন শুভ।
লাক্স চ্যানেল আই সুপারস্টার মিম মানতাসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রী।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







