এবার স্বর্ণের ভরি ৬০ হাজার ছাড়াল
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৩ পিএম, ৪ জানুয়ারি ২০২০ শনিবার
এবার স্বর্ণের ভরি ৬০ হাজার ছাড়াল
আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দুই সপ্তাহের ব্যবধানে আবার স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম হবে ৬০ হাজার ৩৬১ টাকা।
আজ শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। আগামীকাল রোববার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈশিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজার ও দেশীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। নতুন দামে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ৩৬১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৮ হাজার ২৮ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৩ হাজার ১২ টাকা। আর সনাতন পদ্ধতিতে স্বর্ণ ৪০ হাজার ২৪১ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম আগের নির্ধারিত ৯৩৩ টাকাই রাখা রয়েছে।
বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনার কারণে বিশ্ব বাজারে সোনার দাম অস্থির হয়ে উঠেছে। একদিনেই প্রতি আউন্স (২.৬৮৪ ভরি) ৫২ ডলার বেড়েছে। সে কারণে আমাদের সোনার দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না।’
এর আগে গত ১৯ ডিসেম্বর স্বর্ণের দাম বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি। দেশীয় মুদ্রার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধি পাওয়ায় দাম বাড়ানোর কথা বলেছিল সংগঠনটি।
ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছিল ৫৯ হাজার ১৯৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৫ হাজার ৬৯৬ এবং ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৫০ হাজার ৬৪০ টাকা।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল






