এবার ৮ গোলে লেবাননকে হারাল বাংলার মেয়েরা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৪৬ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার
আরো একটি বিশাল জয় বাংলাদেশের ফুটবলার মেয়েদের। বাহরাইনকে ১০ গোলে হারানোর পর লেবাননকে ৮-০ গোলে হারাল তারা। আজ বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এএফসি কিশোরী ফুটবলে লেবাননের কাছ থেকে জয় ছিনিয়ে নেন বাংলার বাঘিনীরা।
প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে যায় ৫-০ গোলে। জোড়া গোল করেছেন সাজেদা তহুরা, শামসুন্নাহার। একটি করে গোল করেছেন আনাই ও রোজিনা। এ জয়ে বাংলাদেশ দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে।
ম্যাচের প্রথম ১৪ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। এ সময় ডি বক্সের সামনে বলদখলের লড়াইয়ে মনিকা চাকমা বল পেয়ে আলতো করে বাড়িয়ে দেন সামনে। সেখানে বলের দখল নেন সাজেদা। তিনি লেবাননের গোলরক্ষককে পরাস্ত করে ডানপাশ দিয়ে বল জালে পাঠান।
১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। এ সময় শামসুন্নাহার জুনিয়র বল নিয়ে বক্সে ঢুকলেও রক্ষণভাগের খেলোয়াড়দের কারণে সুবিধা করতে পারছিলেন না। তাই ডানপাশে থাকা সাজেদাকে বল বাড়িয়ে দেন। সাজেদা শট নিলেও সেটি রুখে দেন লেবাননের গোলরক্ষক। সেখান থেকে বল পেয়ে যান তহুরা খাতুন। তিনি বল জালে পাঠাতে ভুল করেননি।
২৩ মিনিটের মাথায় তহুরা খাতুন জোড়া গোল পূর্ণ করলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এ সময় বাংলাদেশের অর্ধ থেকে লম্বা পাসে লেবাননের ডি বক্সের ডানপ্রান্তে বল বাড়িয়ে দেন সহ-অধিনায়ক আঁখি খাতুন। সেখানে বল পেয়ে যান তহুরা। বল নিয়ে ঢুকে পড়েন ডি বক্সের মধ্যে। লেবাননের গোলরক্ষক সামনে এগিয়ে আসেন। তহুরা তাকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান।
২৭ মিনিটে আনাই মোগিনি গোল করে ব্যবধান করেন ৪-০। এবারও সেই আঁখি খাতুনের লম্বা পাস। ডানপ্রান্তে দৌড়ে বলের দখল নেন আনাই। পার্শ্বরেখা ধরে সামনে এগিয়ে যান। গোলরক্ষকও সামনে এগিয়ে আসেন। তার পায়ের নিচ দিয়ে বল জালে পাঠান আনাই মোগিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে নেন স্বাগতিক কিশোরীরা। ৪৮ মিনিটে লেবাননের এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে ছোট শামসুন্নাহার গোলরক্ষকের পাশ দিয়ে ব্যবধান ৬-০ করেন।
৬৩ মিনিটে আবার ছোট শামসুন্নাহারের গোল। সুলতানার নিচু ক্রস ধরে গোল করেন এ ফরোয়ার্ড। বাংলাদেশ ব্যবধান ৮-০ করে ৭৫ মিনিটে। বদলি ইলামনির পাস থেকে গোল করেন আরেক বদলি রোজিনা আক্তার।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











