এবারও খালেদা জিয়াকে ছাড়াই বিএনপির ইফতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৯ পিএম, ১ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
প্রতিবারের ন্যায় এবারও পবিত্র রমজান মাসে আলেম, ওলামা ও এতিমসহ বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কূটনৈতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করবে বিএনপি।
প্রতি বছর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্যোগের এসব ইফতারের আয়োজন করা হয়। তবে গত ৪ বছরের ন্যায় এবারও বেগম খালেদা জিয়াকে ছাড়াই ইফতারের আয়োজন করছে দলটি।
এদিকে এবছর ইফতার মাহফিল সংক্ষিপ্ত করা হয়েছে। এই রমজানে ৪টি ইফতার মাহফিল করার উদ্যোগ নিয়েছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্তে নেয়া হয়।
দলটি পহেলা রমজানে রাজধানীর লেডিস ক্লাবে আলেম, ওলামা ও এতিমদের সম্মানের ইফতার মাহফিলের আয়োজন করবে। এছাড়া আগামী ১২ এপ্রিল কূটনৈতিকদের সম্মানে হোটেল ওয়েস্টিনে, ২০ এপ্রিল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে হোটেল লেক শো'রে এবং ২৮ এপ্রিল পেশাজীবীদের সন্মানে লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করবে বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী হন বিএনপি চেয়ারপারসন। ঐ বছরে প্রথম তার অনুপস্থিতিতে ইফতার আয়োজন করে বিএনপি। দুর্নীতির দুই মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী করোনাভাইরাস মহামারীর মধ্যে ২০২০ সালে ২৫ মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। দণ্ডের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করা হলে তিনি কারামুক্ত হন। এরপর পাঁচ দফায় দুই বছরে তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়।
৭৬ বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে গুলশানে তার ভাড়া বাসা ফিরোজায় রয়েছেন। তবে বেগম জিয়াকে শর্তসাপেক্ষে কারাগারের বাইরে থাকার অনুমতি দেয়া হয়েছে। শর্ত অনুযায়ী, মুক্ত থাকার সময়ে তাকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা




