এবারও দর্শক মাতাতে বিপিএল আসরে পিয়া
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৮ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার
মডেল-অভিনেত্রী জান্নাতুল পিয়া
এবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্যালারি মাতাবেন মডেল-অভিনেত্রী জান্নাতুল পিয়া। গত কয়েকবছর ধরে বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন ম্যাচে যেসব মডেল কিংবা অভিনেত্রীরা উপস্থাপনা করছেন তাদের মধ্যে আন্তর্জাতিক এই মডেল অন্যতম।
রংপুর রাইডার্স বনাম চিটাগং ভাইকিংসের ম্যাচ দিয়ে আগামীকাল শনিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে বিপিএল। গতবারের মতো এবারের আসরেও মাঠ ও স্টুডিও দুই জায়গাতেই দেখা যাবে পিয়াকে। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও উপস্থাপনার দায়িত্বে ছিলেন এ লাস্যময়ী।
এর আগে বিপিএলের তিনটি আসরে একক সঞ্চালনায় ছিলেন ভারতীয় টিভি তারকা শিনা চৌহান। মাঠ ছাড়াও স্টুডিওতে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশি ক্রিকেটের এই সংস্করণে তিনিই প্রথম নারী যিনি টিভি ও ম্যাচ প্রিভিউর সঞ্চালক ছিলেন। তৃতীয় ও চতুর্থ আসরে উপস্থাপনা করেছিলেন বাংলাদেশি মডেল-অভিনেত্রী আমব্রিন ও ভারতীয় মডেল পামেলা সিং। পঞ্চম আসরে উপস্থাপনায় আসেন জান্নাতুল পিয়া।
আগের টুর্নামেন্টগুলোর মতো এবারও ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে খেলা হবে বিপিএলের। প্রথম ১৪ ম্যাচের পর ১৫ জানুয়ারি থেকে সিলেটে হবে বিপিএলের ৮টি ম্যাচ। ২১ জানুয়ারি আবার ঢাকায় ফিরবে বিপিএল। মিরপুরে ৬ ম্যাচ খেলার পর ২৫ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের খেলা। সেখানে ৬ দিনে হবে ১০টি ম্যাচ। ১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় চারটি লিগ ম্যাচের পর শুরু হবে প্লে অফ ও ফাইনাল।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











