এবারও হজযাত্রীদের করোনা টিকা বাধ্যতামূলক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৯ এএম, ২৯ এপ্রিল ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
চলতি হজ মৌসুমে হজে গমনেচ্ছুদের জন্য করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। এ জন্য হজে যেতে ইচ্ছুকদের দ্রুত করোনা-প্রতিরোধী টিকা নেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়।
শুক্রবার (২৮ এপ্রিল) মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যে ২০২৩ সালের হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। আগামী ২১ মে হজের ফ্লাইট নির্ধারিত রয়েছে। তাই আগামী ৬ মে থেকে হজযাত্রীদের টিকা প্রদান কার্যক্রম শুরু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক বরাবরও নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।
এদিকে, হজযাত্রীদের হজ মৌসুম শুরুর ১০ দিন আগেই করোনাভাইরাসের টিকা নেয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মন্ত্রণালয়টি বুধবার (২৬ এপ্রিল) এ তথ্য জানায়।
মন্ত্রণালয়ের টুইট বার্তায় বলা হয়েছে, আবেদনপত্রের সঙ্গে টিকা সনদের অনুলিপি যুক্ত করা বাধ্যতামূলক। কোনও আবেদনকারী যদি তা না করেন তাহলে তাকে হজের অনুমোদন দেয়া হবে না।
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ
- আজ লক্ষ্মীপূজা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই











