ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ৩:৫৯:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

এবারের বাজেটে তালাকের খরচ বাড়ানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৩ পিএম, ৯ জুন ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুযায়ী তালাকের খরচ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার (০৯ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ অধিবেশনে তিনি বাজেট পেশ করে এ তথ্য জানান।

এনবিআরের তথ্যানুযায়ী, তালাকের রেজিস্ট্রেশন স্ট্যাম্প ছিল ৫০০ টাকা। নতুন ঘোষিত বাজেটে এই অর্থ বাড়িয়ে করা হয়েছে ২০০০ টাকা।

রাজধানীতে তালাকের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। ২০২১ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭ হাজার ২৪৫টি ডিভোর্স নোটিশ পাঠানো হয়েছে। এগুলোর মধ্যে ৫ হাজার ১৮৩টি স্ত্রীরা এবং ২ হাজার ৬২টি স্বামীরা পাঠিয়েছেন।

এবারের বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেছেন। বিকেল ৩টায় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা শুরু করেন।