ডয়েচে ভেলের সাংবাদিক:
এমন ধ্বংসযজ্ঞ শিক্ষার্থীদের দ্বারা সম্ভব নয়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৪ এএম, ১ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার
ডয়েচে ভেলের এশিয়া বিভাগের প্রধান দেবারতি গুহ,সংগৃহীত ছবি
কোটা আন্দোলন ঘিরে ধ্বংসযজ্ঞ শিক্ষার্থীদের দ্বারা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জার্মানভিক্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এশিয়া বিভাগের প্রধান দেবারতি গুহ।
সম্প্রতি বাংলাদেশ সফর শেষে মঙ্গলবার (৩০ জুলাই) ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
দেবারতি গুহ বলেন, বিটিভির আর্কাইভ ধ্বংস করা সাধারণ শিক্ষার্থীদের কাজ নয়। আমিও বিশ্বাস করি এখানে তৃতীয়পক্ষ আছে। তবে তৃতীয়পক্ষটা কে সেটা আমি নির্দিষ্ট করে বলতে পারব না। তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে আসবে।
তিনি বলেন, শান্তিপূর্ণ একটি আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াটা দুঃখজনক। বাংলাদেশে থাকাকালীন হাসপাতালে গিয়ে দেখেছি আহত অবস্থায় অনেকে চিকিৎসাধীন। সেখানে ছাত্রদের পাশাপাশি পুলিশ এবং সাংবাদিকও রয়েছে।
ডয়েচে ভেলের এশিয়া বিভাগের প্রধান বলেন, বর্তমানে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। কিন্তু শোক, প্রতিবাদ এখনও চলছে। অনেক আন্দোলনকারীকে আটক করা হয়েছে। আমি আশা করবো রিমান্ডের নামে তাদের ওপর নির্যাতন করা হবে না।
শান্তিপূর্ণ আন্দোলনটি সঠিক সময়ে সামাল দেওয়ার ক্ষেত্রে সরকার বেশ কয়েকটি ভুল করেছে বলেও জানান দেবারতি গুহ। তার মনে ভুলগুলো হলো- ছাত্রলীগকে সম্পৃক্ত করা ঠিক হয়নি। পুলিশের আরও মানবিক আচরণ করা উচিত ছিল। আন্দোলনকারীদের ওপর গুলি চালানো ঠিক হয়নি, বিশেষত ছাত্রদের ওপর। বক্তব্য বিভ্রান্তি ছড়াতে পারে কিনা সে বিষয়ে প্রধানমন্ত্রী আরও সতর্ক থাকতে পারতেন।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



