ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৩:৩৭:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

এমপি মাহজাবীন ও তার স্বামীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:৪১ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮ রবিবার

জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য (এমপি) মাহজাবীন মোরশেদের ও তার স্বামী জাপা নেতা মোরশেদ মুরাদ ইব্রাহিম বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বেসিক ব্যাংক থেকে নেওয়া ২৭৫ কোটি টাকা ঋণের অর্থ আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়।


বুধবার দুপুরে চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলা দুটি করা হয়। দণ্ডবিধির ৪০৯ ও ৪২০ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাগুলো করেন দুদক কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল হক।

মোরশেদ মুরাদ ইব্রাহিম হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান। তিনি চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি। আর তার স্ত্রী মাহজাবীন মোরশেদ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের (মহিলা আসন-৪৫) সদস্য।


দুদকের সহকারী পরিচালক সিরাজুল হক বলেন, ১৩৪ কোটি এবং ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা করা হয়েছে। মামলায় আরও তিনজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে দুইজন বেসিক ব্যাংকের কর্মকর্তা।


অন্য তিন আসামি হলেন আইজি নেভিগেশন লিমিটেড পরিচালক সৈয়দ মোজাফফর হোসেন, বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম ও এ কে এম সাজেদুর রহমান।


মামলার এজাহারে বলা হয়, ২০১০ সাল থেকে পরবর্তী সময়ে এলসি খোলার নামে এবং ঋণ হিসেবে এসব অর্থ নেওয়া হলেও তা পরিশোধ করেননি আসামিরা। এছাড়া ঋণের বিপরীতে তাদের কোনো মর্টগেজও নেই।


১৩৪ কোটি টাকা আত্মসাতের মামলাটিতে আসামি মোরশেদ মুরাদ ইব্রাহিম। তিনি ক্রিস্টাল স্টিল অ্যান্ড শিপ ব্রেকিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বেসিক ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ওই ঋণের আবেদন করেছিলেন।