এমপিওভুক্তির জন্য দুই মাস সময় চাইলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২১ পিএম, ২৪ মার্চ ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশন পালনের সিদ্ধান্ত নিতে যাওয়া শিক্ষক-কর্মচারীদের কাছে দু’এক মাস সময় চাইলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বিকেল তিনটা ২৫ মিনিটের দিক জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষক-কর্মচারীদের মাঝে এসে এমন বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। তার সাথে ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: সোহরাব হোসাইন। এ সময় শিক্ষক-কর্মচারীরা স্লোগান দিয়ে মন্ত্রীকে স্বাগত জানান।
এদিকে এমপিওভুক্তির (মান্থলি পেমেন্ট অর্ডার) দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা আমরণ অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল সোমবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের আমরণ অনশন কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার। এর আগে, বেলা ১২টার দিকে কেন্দ্রীয় কমিটি বৈঠক করে অনশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, বেতনবিহীন যন্ত্রণার জীবনের চাইতে আন্দোলন করে মৃত্যুবরণ করাই উত্তম। সারাদেশ থেকে নন-এমপিও শিক্ষক কর্মচারীরা ঢাকায় এসেছেন। ন্যায্য দাবি আদায়ে তারা গত ৫ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে রাজপথে বসে আন্দোলন করে যাচ্ছেন। কিন্তু তাদের ন্যায্য দাবির এ আন্দোলনের শব্দে কেউ কর্ণপাত করছে না! তাই কাল থেকে আমরা অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
জানা যায়, গত বৃহ্স্পতিবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সারাদেশের বেসরকারি স্কুলের শিক্ষক-কর্মচারীরা। যদিও গত কয়েক বছর ধরেই এমপিওভুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন তারা।
এর আগে, গত বছরও একই দাবিতে টানা ১৭দিন অনশন করেছিলেন শিক্ষক-কর্মচারীরা। পরে প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়ে অনশন ভেঙে বাড়ি ফিরে গিয়েছিলেন তারা।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







