ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৩:৩৮:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

এমপিওর দাবিতে প্রেসক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১০ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের দুপাশেই আটকা পড়েছে গাড়ি। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়েছেন তারা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। কিন্তু পুলিশ তাদের এগোতে দেয়নি। পরে তারা প্রেসক্লাবের সামনের সড়কে বসে পড়েন।

নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার জানান, এমপিওভুক্তি না করা পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না।

পুলিশি বাধার বিষয়ে তিনি বলেন, আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা করি। কিন্তু আমাদের আটকে দেয়া হয়। আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই, তাকে আমরা আমাদের কথা জানাতে চাই। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

-জেডসি