এমপিরা জনপ্রতিনিধির ভূমিকা পালন করে : স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ পিএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ হচ্ছে প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান। জনগণের পক্ষে যেখানে অর্থনীতিসহ সকল বিষয়ে আলোচনা করা যায়। নির্বাচিত সংসদ সদস্যরা জনপ্রতিনিধির ভূমিকা পালন করে থাকেন।
আজ মঙ্গলবার ভারতে দিল্লিতে আইএমএফ-সাউথ এশিয়া রিজিওনাল ট্রেনিং এ্যান্ড টেকনিক্যাল এসিস্ট্যান্স সেন্টার (আইএমএফ-এসএআরটিটিএসি) আয়োজিত ‘বিল্ডিং ম্যাক্রো ইকোনমিক ক্যাপাসিটি ইন সাউথ এশিয়া’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেন।
দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আইএমএফ-সার্টটেকের পক্ষ থেকে উপস্থিত বাংলাদেশ প্রতিনিধিদলসহ এ দেশের জনগণকে শুভেচ্ছা জানানো হয়।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
স্পিকার বলেন, এসএআরটিটিএসি (সার্টটেক) একটি শক্তিশালী প্ল্যাটফর্ম যেখানে এ অঞ্চলভূক্ত দেশগুলো আর্থিক নীতি ও কৌশল এবং সামগ্রিক অর্থনীতির সাথে আইএমএফ-এর সম্পৃক্ততা ও ভূমিকা সম্পর্কে জানতে পারে।
অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যে আইএমএফের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অর্থবাজার উন্নয়নের মাধ্যমে সামষ্টিক অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এইএমএফ নীতি ও কৌশল গ্রহণ করে থাকে।’
বাংলাদেশ ছাড়াও সেমিনারে ভারত, শ্রীলংকা, নেপাল ও ভূটানের সংসদ সদস্যসহ আইএমএফ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা ও প্রবন্ধ উপস্থাপন করেন এসএআরটিটিএসি’র পরিচালক সুখেন্দার সিং।
আইএমএফ পার্লামেন্টারী সেমিনারে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজী, সাগুফতা ইয়াছমিন এমপি, আনোয়ারুল আবেদীন খান এমপি এবং আহসানুল ইসলাম (টিটু) এমপি অংশগ্রহণ করেন।
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা









