ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১৭:৪০:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:৩১ পিএম, ৭ অক্টোবর ২০১৮ রবিবার

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল আজ রোববার দুপুরের পর প্রকাশ করা হবে। দুপুর ১২টার পর যে কোনো সময় ফলাফল প্রকাশিত হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।

ইতোমধ্যে প্রাথমিকভাবে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিনে বিদ্যালয়ের পৃথক দুটি তথ্য বিশেষজ্ঞ দল উত্তরপত্রগুলো পুন:পরীক্ষা করে দেখছেন।

স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ শুক্রবার পরীক্ষার পর জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফল প্রকাশিত হবে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ২৭টি ভেন্যুর ৮১৪টি কক্ষে ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ৬৫ হাজার ৯১৯ জন থাকলেও শুক্রবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৩ হাজার ৩২ জন।