এমবিবিএস–বিডিএস ভর্তি শুরু ৩০ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ এএম, ১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
২০২৫–২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, যা ৬ জানুয়ারি পর্যন্ত চলবে। তবে এই সময়ের মধ্যে নির্ধারিত কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলের ভিত্তিতেই এই ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বর যোগ করে শিক্ষার্থীদের মেধা স্কোর নির্ধারণ করা হয়। সেই স্কোর অনুযায়ী ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে মোট ৫ হাজার ৪১ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
এছাড়া সরকারি ডেন্টাল কলেজ এবং ৮টি সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে বিডিএস কোর্সে ৪৬ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
মাইগ্রেশন নীতিমালা প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্বাচিত শিক্ষার্থীরা নিজ নিজ কলেজে ভর্তি সম্পন্ন করার পর অনলাইনে মাইগ্রেশনের (কলেজ পরিবর্তন) জন্য আবেদন করতে পারবেন। বিদ্যমান নীতিমালা অনুযায়ী একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনবার মাইগ্রেশনের সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ জন্য আগামী ১৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে। এক্ষেত্রে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ১ হাজার টাকা জমা দিয়ে নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে। পুনর্নিরীক্ষণ ফল সংশ্লিষ্ট আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানানো হয়েছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন








