এশিয়ার সবচেয়ে বড় সার প্রকল্পের উদ্বোধন
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৮ পিএম, ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ঘোড়াশাল ও পলাশ, দুটি আলাদা ইউরিয়া সার কারখানাকে এক করার মাধ্যমে, উচ্চ উৎপাদন ক্ষমতাসম্পন্ন আধুনিক সার কারখানা নির্মাণ করতে চায় সরকার। তারই অংশ হিসেবে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার প্রকল্পের উদ্বোধন করেন তিনি।এ সময় বিসিক প্রধান কার্যালয় ও মাদারীপুর জেলায় বিসিক শিল্প এলাকার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে উদ্বোধন করেন বিটাক ও বিএসইসির আওয়াতায় আরো দুটি প্রকল্পের।
উদ্বোধনী বক্তব্যে সরকার প্রধান বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য ঝুঁকিতে আছে দেশ, তাই যে কোন স্থাপনা নির্মাণে মাথায় রাখতে হবে প্রকৃতি রক্ষার বিষয়টি। সরকারের সঠিক পরিকল্পনার কারণে করোনার মধ্যে দেশের উন্নয়ন অব্যাহত আছে বলেও মন্তব্য করেন তিনি।
উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও রক্ষনাবেক্ষণে সবাইকে সচেতন হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১০ হাজার ৪শ ৬০ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি বাস্তবায়িত হলে, বছরে উৎপাদন হবে, ৯ লাখ ২৪ হাজার মেট্রিকটন ইউরিয়া সার।
উদ্বোধনী অনুষ্ঠানে নরসিংদী থেকে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ার আশরাফ খান, শিবপুরের সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহন, বিসিআইসির চেয়ারম্যান শাহ মো. ইমদাদুল হক, প্রজেক্ট ডিরেক্টর রাজিউর রহমান মল্লিক, জেলা প্রশাসন-পুলিশ প্রশাসনসহ প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা ও সুধিজনেরা।
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান











