এশিয়ায় ফাইজারের টিকা প্রথম পেল সিঙ্গাপুর
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৩ এএম, ২২ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
এশিয়ায় ফাইজারের টিকা প্রথম পেল সিঙ্গাপুর
এশিয়ায় ফাইজারের টিকা প্রথম পেল সিঙ্গাপুর। এশিয়ার দেশ হিসেবে প্রথম ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাসের টিকা পেয়েছে দেশটি। সোমবার দেশটিতে এই টিকার প্রথম চালান আসে বেলজিয়াম থেকে।
সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে এই টিকা আনা হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের ধারাবাহিকতায় গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার অনুমোদন দেয় সিঙ্গাপুর। টিকাবাহী উড়োজাহাজ সিঙ্গাপুরে অবতরণের পর উচ্ছ্বাস প্রকাশ করেন নগররাষ্ট্রটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। তিনি তার ফেসবুকে লেখেন, ‘টিকার প্রথম চালান সিঙ্গাপুরে এসেছে দেখে আমি আনন্দিত।’
প্রধানমন্ত্রী লি সিয়েন লুং আরও লিখেছেন, একটা দীর্ঘ ও কষ্টকর বছর গেল। তার আশা, টিকা আসার খবর সিঙ্গাপুরবাসীকে উল্লসিত করবে। আর ২০২১ সাল নিয়ে আশাবাদী হওয়া যাবে।
২০২১ সালের সেপ্টেম্বর নাগাদ প্রায় ৫৮ লাখ অধিবাসীর সবাইকে টিকার আওতায় আনতে চায় সিঙ্গাপুর। শুরুতে অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মী, বয়স্ক মানুষ ও চিকিৎসাগতভাবে ঝুঁকিতে থাকা ব্যক্তিরা। দেশটিতে করোনার টিকা নেওয়ার বিষয়টি হবে ঐচ্ছিক। তবে জনসাধারণকে টিকা নেওয়ার জন্য ব্যাপকভাবে উৎসাহিত করছেন প্রধানমন্ত্রী লি সিয়েন লুং।
ফাইজার-বায়োএনটেকের টিকার দুটি ডোজ নিতে হয়। আর এই টিকা অন্তত মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। ইতিমধ্যেই টিকা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সিঙ্গাপুর।
শুরুর দিকে করোনার বিস্তার ঠেকাতে সাফল্য দেখায় সিঙ্গাপুর। কিন্তু পরে বিশেষ করে অভিবাসী শ্রমিকদের মাধ্যমে করোনার বিস্তার ঘটে। সিঙ্গাপুরে ৫৮ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন মাত্র ২৯ জন।
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস









