ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২১:৪৮:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

এষকে ১০ কোটি রুপি দিয়েছিলেন সাবেক পাক প্রেসিডেন্ট!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০২ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

কোনো সন্দেহ নেই বলিউড ডিভা ঐশ্বরিয়া রাই বচ্চন একজন নন্দিত অভিনেত্রী। সাবেক এই বিশ্ব সুন্দরীর খ্যাতি বলিউডের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও কম নয়।  ব্যক্তিগত জীবনেও বারবার বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। 

এবার নতুন করে তাকে নিয়ে এক বিতর্ক সামনে এসেছে বলে ফিল্মি ভয়েস ডটকম রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট থাকাকালে তার বাসভবনে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে পারর্ফম করার জন্যই ১০ কোটি রুপি নিয়েছিলেন ঐশ্বরিয়া। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহীদ মাসুদ এই বিস্ফোরক দাবি করেছেন। 

পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে লাইভ চ্যাট শোয়ে এ কথা বলেছেন মাসুদ। জারদারির একটি ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে তিনি জানতে পারেন যে পাকিস্তানের প্রেসিডেন্টের বাসভবনের অনুষ্ঠানে এক রাতে নৃত্য পরিবেশনা করেন ঐশ্বরিয়া। সে জন্যই নাকি তাকে ১০ কোটি রুপি দেন জারদারি। জারদারি ঐশ্বরিয়ার অনেক বড় ভক্ত বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে।

অবশ্য শাহীদ মাসুদ তার দাবির ব্যাপারে কোনো প্রমাণ হাজির করতে পারেননি।  ওই অনুষ্ঠানের কোনো ভিডিও কিংবা কোনো প্রত্যক্ষদর্শীও নেই। তবে ওই অনুষ্ঠানে উপস্থিত জারদারির এক ঘনিষ্ঠ সূত্র মাসুদকে এ তথ্য জানিয়েছিলেন।

এ ব্যাপারে ঐশ্বরিয়ার কখনো মুখ খোলেননি। তবে যখন পাকিস্তানের গণমাধ্যমে ওই খবর সামনে আসে, তখন নাকি সাবেক বিশ্ব সুন্দরী মনোঃক্ষুণ্ন হয়েছিলেন।