এসএমই উদ্যোক্তাদের সহজশর্তে ঋণ ও প্রণোদনা দেয়ার আহবান
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৪ পিএম, ২৯ জুন ২০২০ সোমবার
করোনা: এসএমই উদ্যোক্তাদের সহজশর্তে ঋণসহ প্রণোদনা দেয়ার আহবান
করোনা দুর্যোগকালে অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে এসএমই উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণসহ প্রণোদনা দেয়ার আহবান জানিয়েছেন এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ ও সাধারণ পর্ষদ সদস্য এবং উদ্যোক্তারা।
এসএমই ফাউন্ডেশনের ১৪তম বার্ষিক সাধারণ সভায় তারা এ আহবান জানান।
শনিবার প্রতিষ্ঠানের ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বর্তমান করোনা পরিস্থিতিতে অনলাইন প্ল্যাটফর্ম ‘জুম’ এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম জানান, করোনা দুর্যোগে এসএমই উদ্যোক্তাদের সহায়তা করতে অনলাইন ভিত্তিক কর্মসূচি বাড়ানোর পরিকল্পনা করছে এসএমই ফাউন্ডেশন।
তিনি আরো জানান, ২০১৮-১৯ অর্থবছরে পণ্য বাজারজাতকরণ, দক্ষতা উন্নয়ন এবং দেশে ও বিদেশে উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ সহ এসএমই ফাউন্ডেশনের নানামুখি কার্যক্রমের সুবিধা পেয়েছেন ১০ হাজার ৪৯৮ জন উদ্যোক্তা। এদের মধ্যে নারী উদ্যোক্তা ৫ হাজার ৭৩০ জন এবং পুরুষ উদ্যোক্তা ৪ হাজার ৭৬৮ জন।
সভায় গত ১৭ জুন বুধবার এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন কে এম হাবিব উল্লাহ’র মৃত্যুতে সভার শুরুতেই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাহউদ্দিন মাহমুদকে ১৪তম বার্ষিক সাধারণ সভার সভাপতি মনোনয়ন দেয়া হয়।
পরে তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০১৮-১৯ অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রমের ওপর পরিচালক পর্ষদের প্রতিবেদন উপস্থাপন ও গ্রহণ, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন অনুমোদন এবং ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়।
সভায় এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম আরো জানান, ২০১৯ সালে ৭ম জাতীয় এসএমই পণ্য মেলায় ৫ কোটি ৭ লাখ টাকার পণ্য বিক্রয় ও ৯ কোটি ৬ লক্ষ টাকার বিভিন্ন পণ্যের অর্ডার পান অংশগ্রহণকারী ৩০৮ জন এসএমই উদ্যোক্তা। এছাড়া ২০১৮-১৯ অর্থবছরে দেশের ৮টি বিভাগের ২৩টি জেলায় এসএমই ফাউন্ডেশন আয়োজিত আঞ্চলিক এসএমই পণ্য মেলায় মোট ১ হাজার ৭২টি এসএমই প্রতিষ্ঠান মোট ৯ কোটি ১৬ লক্ষ টাকার পণ্য বিক্রয় করে এবং ৬ কোটি ৪৪ লক্ষ টাকার বিভিন্ন পণ্যের অর্ডার পায়।
তিনি আরো জানান, সেই ধারাবাহিকতায় ২০১৯-২০ অর্থবছরে দেশের ২৮টি জেলায় আঞ্চলিক এসএমই পণ্য মেলার আয়োজন করা হয় এবং ২০২০-২১ অর্থবছরে দেশের ৩২টি জেলায় এসএমই পণ্য মেলার আয়োজনের পরিকল্পনা করছে এসএমই ফাউন্ডেশন।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী










