এসএসএফকে হোন্ডার দু’টি ফ্ল্যাগশিপ বাইক হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
এসএসএফকে হোন্ডার দু’টি ফ্ল্যাগশিপ মোটরসাইকেল হস্তান্তর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সোমবার বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-কে দু’টি ফ্ল্যাগশিপ ‘জিএল ১৮০০ গোল্ডউইং’ মোটরসাইকেল হস্তান্তর করেছে।
আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিমিহিকো কাৎসুকি এসএসএফ-এর মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমানের কাছে দু’টি ১৮০০সিসি মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন।
সংশ্লিষ্ট সূত্র সাংবাদিকদের জানায়, ‘খুব শিগগিরই এই ব্র্যান্ডের আরো ছয়টি মোটরসাইকেল এসএসএফ-এর কাছে হস্তান্তর করা হবে।’
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, বাংলাদেশের সড়ক নিরাপত্তা উন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ সরকার ও হোন্ডার মধ্যকার সহযোগিতার প্রতীক হিসেবে বিশ্বের অত্যাধুনিক মোটরসাইকেল দু’টি উপহার দেয়া হয়েছে।
কর্মকর্তাদের মতে, বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (বিএসইসি) এর সাথে যৌথ উদ্যোগে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড বাংলাদেশের গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহের মাধ্যমে তাদের মোটরসাইকেল ব্যবসা বিস্তার করছে। এটা এই শিল্পে অন্যতম দ্রুত অগ্রসরমান একটি কোম্পানীতে পরিণত হয়েছে।
হোন্ডা ও তার অংশীদার বিএসইসি (শিল্প মন্ত্রণালয়ের অধীন) মুন্সিগঞ্জ জেলার আব্দুল মোনেম অর্থনৈতিক অঞ্চলে ২৫ একর জমিতে নতুন কারখানা নির্মাণে মোট ৩৬০ কোটি টাকা বিনিয়োগ করেছে।
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত











