এসএসসি পরীক্ষার ১১ কেন্দ্র সচিবকে শোকজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে গত ২০ জানুয়ারি ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা শিক্ষা বোর্ড। কিন্তু গুরুত্বপুর্ণ এই সভায় উপস্থিত হননি ১১ কেন্দ্র সচিব। এবার সভায় উপস্থিত না হওয়া সেই ১১ কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। একই সাথে এসব সচিবকে সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এই শোকজ দেওয়া হয়েছে।
শোকজে বলা হয়, ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে গত ২০ জানুয়ারি ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে এক মতবিনিময় সভা হয়। সভায় সবকেন্দ্র সচিবদের উপস্থিতি বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন না, যা পাবলিক পরীক্ষা পরিচালনা নীতিমালা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।
শোকজের চিঠিতে আরো বলা হয়, কেন্দ্র সচিবদের এ ধরনের দায়িত্বহীন কর্মকাণ্ডের জন্য কেন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না- মর্মে সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব পাঠানোর নির্দেশ দেওয়া হলো।
কারণ দর্শানোর নোটিশ দেওয়া কেন্দ্রগুলো হলো: ঢাকার সেনাপল্লী হাইস্কুলের ঢাকা-৮৫, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্কুল ও কলেজ, সরকারি আইটি উচ্চ বিদ্যালয়ের নারায়ণগঞ্জ-২, মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তনের মোগড়াপাড়া, ভুলতা উচ্চ বিদ্যালয়ের ভুলতা কেন্দ্র, জনতা উচ্চ বিদ্যালয় ব্রাক্ষ্মণকালী কেন্দ্র, গণবাংলা উচ্চ বিদ্যালয়ের গণবাংলা, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ফরিদপুর-৩, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ফরিদপুর-৫ কেন্দ্র, ২ নং রামদিয়া উচ্চ বিদ্যালয়ের রামদিয়া কেন্দ্র এবং খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজের খাসেরহাট কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







