ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১২:০০:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

এসএসসিতে মেয়েরাই এগিয়ে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৭ পিএম, ৬ মে ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় মেয়েরাই এগিয়ে রয়েছে।আজ সোমবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে মেয়েদের পাসের হার ও জিপিএ ফাইভ দুটিই বেশি।

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

এবার গড় পাশের হার ৮২ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ২ দশমিক ১৫ শতাংশ বেশি। অর্থাৎ ছাত্রীদের পাসের হার ৮৩ দশমিক ২৮ শতাংশ। অপরদিকে ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ।

এ ছাড়া ৫২ হাজার ১১০ জন ছাত্র জিপিএ ফাইভ পেয়েছে। অন্যদিকে ৫৩ হাজার ৪৮৪ জন ছাত্রী জিপিএ ফাইভ পেয়েছে। ছাত্রদের তুলনায় জিপিএ ফাইভ বেশি পেয়েছে ১ হাজার ৩৭৪ জন ছাত্রী।  

এবার মোট পরীক্ষার্থী ছিল ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন। এর মধ্যে পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন। এর মধ্যে ১০ লাখ ৬৮ হাজার ৫২৭ জন ছাত্র, পাস করেছে ৮ লাখ ৬৬ হাজার ৯৪১ জন। অপরদিকে ১০ লাখ ৫৯ হাজার ২৮৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়, পাস করেছে ৮ লাখ ৮২ হাজার ২২৪ জন।

-জেডসি