ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১০:০১:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

এসএসসির ফল প্রকাশ কবে জানালো শিক্ষাবোর্ড

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ এএম, ২২ জুন ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৮ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

বৃহস্পতিবার (২২ জুন) তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

তপন কুমার সরকার আরও জানান, ফল প্রকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে। এখন রেজাল্ট তৈরি করার অন্যান্য আনুষ্ঠানিকতা চলছে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে জুলাইয়ের শেষ সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করতে আমরা প্রস্তুত।

এর আগে, গত ৩০ এপ্রিল সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২৮ মে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা কারিগরি বোর্ডের অধিনে এবার ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

অন্যদিকে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১৭ আগস্ট শুরু হবে। বাংলা প্রথম পত্রের মধ্যদিয়ে এই পরীক্ষা শুরু হচ্ছে। তত্ত্বীয় অংশের পরীক্ষা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

গত ৮ জুন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।