ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১২:৪৪:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

এসি বিস্ফোরণ: স্বামীর পর স্ত্রীরও মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৪ পিএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় এয়ারকন্ডিশন বিস্ফোরণে দগ্ধ হয়ে স্বামীর মৃত্যুর একদিন পর মারা গেলেন স্ত্রীও। তারা দুজনই ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিলকিস বেবী (৪০)। আর রবিবার দুপুরে মারা যান বেবীর স্বামী আলমগীর ভূইয়া (৫০)।

স্বামী আলমগীর রাজধানীর বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। আর স্ত্রী বিলকিস উত্তরা পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

মৃত দম্পতির আত্মীয় তানজিল হোসেন বলেন, গত ১৯ মার্চ রাতে আলমগীর ও বিলকিস ঘুমিয়েছিলেন। রাত তিনটার দিকে হঠাৎ প্রচণ্ড শব্দে এয়ারকন্ডিশন বিস্ফোরণে তারা দুজনই দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে আলমগীর ভূঁইয়া মারা যান। আর আজ দুপুরে মারা গেলেন স্ত্রী বিলকিস বেগম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানিয়েছেন, তাদের দুজনের শরীরের ৯৫ ভাগ পুড়েছিল।

এই দম্পতি উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৪১ নম্বর বাড়ির সাত তলা ভবনের পাঁচ তলায় থাকতেন। আলমগীর ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার গ্রামের একেএম নূরুল ইসলামের ছেলে।

এই দম্পতির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

-জেডসি