ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ২০:৩২:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ঐক্যবদ্ধ থাকার আহ্বান শেখ হাসিনার

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে নৌকাকে কেউ হারাতে পারবে না। 

আজ বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে তার বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর, কুষ্টিয়া ও নওগাঁয় নির্বাচনী জনসভায় বক্তব্য দেয়ার সময় তিনি এ কথা বলেন। এ সময় প্রথমে তিনি কুষ্টিয়া জনসভায় কথা বলেন। কুষ্টিয়ার দলীয় প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দেন।

এ সময় তিনি নির্বাচন কমিশনের সঙ্গে ড. কামাল হোসেনের খারাপ আচরণের জন্য নিন্দা জানান।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আপনারা সন্ত্রাসী আচরণ বন্ধ করুন। মস্তানি ও সন্ত্রাসী আচরণ দেশের মানুষ পছন্দ করে না কথাটি মনে রাখবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা ১০ বছরে মানুষের জন্য কাজ করেছি। দেশের মানুষ উন্নয়ন পেয়েছে। প্রতিটি শ্রেণি-পেশার মানুষ ভালো আছে। আমরা জঙ্গিবাদ, সন্ত্রাস প্রায় নির্মূল করেছি। আগামীতে ক্ষমতায় আসতে পারলে দেশকে মাদক মুক্ত করবো।

প্রধানমন্ত্রী বলেন, আমরা গত ১০ বছরে দারিদ্র্যের হার কমিয়ে এনেছি। দেশের মানুষের মাথা পিছু আয় বেড়েছে। দেশের মানুষ ভালো আছে। আগামীতে আরও ভালো থাকতে এবং সমৃদ্ধ দেশ গড়তে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করুন।