ওজন কমাতে সাহায্য করবে পপকর্ন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২২ বুধবার
ফাইল ছবি
ওজন কমানোর ক্ষেত্রে শরীরচর্চার পাশাপাশি, খাদ্যতালিকায় কী রাখছেন সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে তিন বেলা কী খাবেন, তা ঠিক করতে পারলেও হালকা খিদে পেলে কী খাবেন সেটাই ভেবে পান না অনেকে। পুষ্টিবিদরা বলেন, খুব বেশি ক্ষণ খালি পেটে থাকা একদমই ঠিক না। টুকিটাকি কিছু রাখতেই হবে খাদ্যতালিকায়। তবে টুকটাক খাওয়া মানেই বাইরের পিত্জা, পাস্তা নয়। কী খেলে খিদেও মিটবে আর ওজনও থাকবে নিয়ন্ত্রণে সেটাই আসল কথা।
ওজন কমানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সারাদিনে কত ক্যালোরি গ্রহণ করছেন আর কতটা খরচ করছেন, তার হিসাব রাখা। স্ন্যাকসের মাধ্যমে খুব বেশি ক্যালোরি গ্রহণ করা যাবে না। বরং এমন কিছু রাখতে হবে যাতে ক্যালোরির মাত্রা কম, কিন্তু পেট অনেক ক্ষণ ভরা থাকবে। যেমন কাজের ফাঁকে টুকটাক কিছু খেতে ইচ্ছা করলে পপকর্ন খেতেই পারেন। এতে ক্যালোরির মাত্রা খুবই কম। ফাইবারে ভরপুর এই খাবার তৈরি করতে খুব বেশি তেলও লাগে না। আর আপনার পেটও বেশ অনেক ক্ষণ ভরা থাকে।
পপকর্ন নিঃসন্দেহে স্বাস্থ্যকর তবে খাদ্যতালিকায় এটি রাখার সময়ে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। স্বাস্থ্যকর বলেই অনেকখানি পপকর্ন একসঙ্গে খেয়ে ফেলবেন না যেন। সীমিত মাত্রায় খান। এ ছাড়া পপকর্ন কী ভাবে বানাবেন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। রেস্তরাঁ এবং মাল্টিপ্লেক্সে যেগুলি পরিবেশন করা হয়, তাতে মাখন এবং লবণের মাত্রা অনেক বেশি থাকে। এই দু’টি উপাদানই ওজন কমানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। অল্প তেলে পপকর্ন ভাজুন, মাখনে নয়।
পপকর্ন স্বাস্থ্যের জন্য আদৌ কতটা উপরারী?
১) এক কাপ পপকর্নে মাত্র ৩০ ক্যালোরি থাকে। এ ছাড়াও এটি প্রোটিন, ফোলেট, নিয়াসিন, রিবোফ্লাভিন, থায়ামিন, ভিটামিন বি, এ, ই এবং কে-র মতো পুষ্টিগুণে ভরপুর
২) শরীরে ক্যানসার কোষের বৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই খাবার
৩) পরিপাকতন্ত্র নিয়ন্ত্রণে রাখতে এবং কোষ্ঠকাঠিন্যে সমস্যা দূর করতেও সাহায্য করে
৪) এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে
৫) হৃদ্রোগের ঝুঁকিও কমাতে পারে
৬) চোখের স্বাস্থ্যের জন্যেও বেশ উপকারী এই স্ন্যাকস
৭) পপকর্ন প্রচুর পরিমাণে ফাইবারে পরিপূর্ণ। যা রক্তনালী ও ধমনীর দেওয়ালে কোলেস্টেরল জমতে বাধা দেয়। ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে। সূত্র: আনন্দবাজার
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








