ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৯:৪৫:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

ওবায়দুল কাদের অনেকটাই শঙ্কামুক্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩২ পিএম, ৬ মার্চ ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মাউন্টএলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনেকটাই শঙ্কামুক্ত। তার শারীরিক সব প্যারামিটার ভালোর দিকে যাচ্ছে।  দু-একদিনের মধ্যেই তার লাইফসাপোর্টের কৃত্রিম ডিভাইস (যন্ত্রাদি) খুলে ফেলা হবে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।  

বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১২টার দিকে মাউন্টএলিজাবেথ হাসপাতালের মেডিকেল টিমের সঙ্গে বসেছিলাম। দ্বিতীয়বারের মতো ওবায়দুল কাদেরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ। এ সময় বোর্ডের অন্য সদস্যরাও তার সঙ্গে ছিলেন।

ডা. ফিলিপ কোহের বরাত দিয়ে ডা. আবু নাসার রিজভী বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের সব প্যারামিটারসগুলো দিন দিন ভালোর দিকে যাচ্ছে। উনার কিডনি এখন খুব স্ট্যাবল আছে। ইনফেকশন অনেক কমে গেছে। ব্লাড টোন এখন ১২ হাজারে চলে এসেছে, ইউরিন আউটপুটও ভালো আছে। হার্টের কন্ডিশন, প্রেসার এবং হার্টবিট খুব ভালা আছে। তারা (হাসপাতালের মেডিকেল বোর্ড) আগামী দুই-এক দিনের ভিতর উনার যে আর্টিফিশিয়াল ডিভাইসগুলো আছে সেগুলো খুলে ফেলার চিন্তা করছেন। হয়তো কালকে কিছু খুলে ফেলবেন এবং আগামী শুক্রবার বাকিগুলো হয়তো খুলবে।'

এর আগে মঙ্গলবার সকালে সেতুমন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন তার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ডের সদস্যরা।

-জেডসি