ওমরাহ পালনেচ্ছুদের জন্য সুখবর!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ১৩ আগস্ট ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
ওমরাহ পালন আরও সহজ করল সৌদি আরব সরকার। দেশটির ভিসা থাকলেই এখন থেকে ওমরাহ পালন করতে পারবেন ইচ্ছুকরা। শুক্রবার (১২ আগস্ট) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। খবর- আরব নিউজ-এর।
খবরে বলা হয়, আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই যাতে মুসলমানরা সহজে ওমরাহ পালন করতে পারেন, তা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে।
এছাড়া যুবরাজ মোহাম্মদ বিন সালমানের রূপকল্প-২০৩০ সামনে রেখে আরও দর্শনার্থী বাড়াতে চাচ্ছে দেশটি।
মূলত, ওমরাহ মৌসুমের সঙ্গে তাল মিলিয়ে এবং ওমরাহ পালনকে আরও সহজ করতে, উন্নত মানের সেবা দিতে এবং ওমরাহযাত্রীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।
এ ক্ষেত্রে অনুমোদিত কোম্পানি ও সংস্থার সঙ্গে ওমরাহ যাত্রীদের সরাসরি যোগাযোগ করিয়ে দিতে পারে মাকাম প্ল্যাটফর্ম। https://maqam.gds.haj.gov.sa/-এই ওয়েবসাইটের মাধ্যমে সৌদি আরবের বাইরে থেকেও আবেদন করা যাবে। এমনকি পছন্দের পরিষেবাগুলোও এখান থেকে বাছাই করা যাবে।
এই অনলাইন ফ্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ই-সেবা নেয়া যাচ্ছে। যার মধ্যে ইলেক্ট্রনিক ভিসা ইস্যু করা এবং ওমরাহ প্যাকেজও রয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ২৬ ইউরোপীয় দেশের শেনজান অঞ্চলসহ বিভিন্ন দেশ থেকে আসা অন-অ্যারাইভাল ভিসাধারীরা অনেকটা সহজভাবেই ওমরাহ পালন করতে পারবেন।
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭











