ওসাকাকে হারিয়ে সেমিফাইনালে সেরেনা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ১০ আগস্ট ২০১৯ শনিবার
ইউএস ওপেন ফাইনালে হারের পর আবারও নাওমি ওসাকার মুখোমুখি হন সেরেনা উইলিয়ামস। এবার কানাডার টরন্টোয় রজার্স কাপে। আজ শনিবার কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে শীর্ষ বাছাই নাওমি ওসাকাকে হারিয়েছেন ৩৭ বছর বয়সী মার্কিন তারকা।
এদিন নাওমি ওসাকার বিপক্ষে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকেন অভিজ্ঞ সেরেনা। বর্তমান র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা ওসাকাকে প্রথম সেটে হারিয়েছেন ৬-৩ গেমে। পরে দ্বিতীয় সেটেও জাপানি তারকাকে হারান ৬-৪ গেমে।
জয়ের পর তিনি বলেন, ‘আমি তার খেলা সম্পর্কে আগে থেকেই কিছুটা জানতাম, তাই ম্যাচটি একটু সহজ হয়েছে। আমি সামগ্রিকভাবে আজ কিছুটা উন্নতি করেছি।’
উইলিয়ামস আরও বলেন, ‘আমি তার খেলা জানি এবং তাকে অনেকবার ফেস করেছি। জয়ের ব্যাপারে আজ আশাবাদী ছিলাম। একটি জয় পাওয়ার জন্য যা যা করার দরকার ছিল তার সবই করার চেষ্টা করেছি'।
সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের কোয়ালিফায়ার মেরি বাউজকোভার মুখোমুখি হবেন সেরেনা উইলিয়ামস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল রোববার ভোর ৪টায়।
এর আগে চতুর্থ বাছাই রোমানিয়ার সিমোনা হালেপের বিপক্ষে ৬-৪ গেমে পিছিয়ে থেকেও সেমিতে ওঠেন মেরি বাউজকোভা। কারণ, খেলার ওই পর্যায়েই বাম অ্যাকিলিসে সমস্যার কারণে অবসর নেন উইম্বলডন চ্যাম্পিয়ন হালেপে।
এর আগে ২০০১, ২০১১ এবং ২০১৩-এ টরেন্টোতে অনুষ্ঠিত হওয়া সবকটি টুর্ণামেন্টেই শিরোপা জিতেছিলেন র্যাংকিয়ের দশম স্থানে থাকা এবং বিশ্ব টেনিসের অষ্টম বাছাই সেরেনা উইলিয়ামস। সেইসঙ্গে এই টুর্নামেন্টে ৩৭ ম্যাচের মধ্যে ৩৩টি জিতে রেকর্ড গড়েছেন তিনি। সেরেনা তার সর্বসেষ ৭২তম একক শিরোপা জিতেছিলেন ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




