ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৫:৫৯:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ওয়াসার পানিতে মলের তথ্য হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ৪ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর পুরার ঢাকার পাতলা খান লেন, সদরঘাট ও কাজীপাড়া এলাকার ওয়াসার পানিতে মলের উপস্থিতি পাওয়া গেছে বলে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে আইসিডিডিআরবি, বুয়েট ও ঢাবিসহ বিশেষজ্ঞ কমিটি। এছাড়া এই তিন এলাকায় ওয়াসার পানিতে ইকোলাই ব্যাকটেরিয়া ও আর্সেনিকের উপস্থিতিও পাওয়া গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বৃহস্পতিবার হাইকোর্টে এই প্রতিবেদন দাখিল করা হয়।

গেল ২১ মে হাইকোর্ট ঢাকা ওয়াসার পানির উৎস, ১০টি বিতরণ জোন, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে ১০টি ঝুঁকিপূর্ণ স্থান এবং দৈবচয়নের ভিত্তিতে ১০টি স্থান থেকে নমুনা সংগ্রহ করতে নির্দেশ দেন। পরে পানির নমুনা সংগ্রহ করা হয় ৩৪টি স্থান থেকে। সেগুলো আইসিডিডিআরবি, বুয়েট ও ঢাবি অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে পরীক্ষা করার পর আটটি নমুনাতে দূষণ পাওয়া গেছে।

হাইকোর্টের দেয়া এক নির্দেশে গেল বছরের ৬ নভেম্বর ঢাকা ওয়াসার পানি পরীক্ষার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) এবং আইসিডিডিআরবি’র প্রতিনিধির সমন্বয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

গত ১৮ এপ্রিল ওই কমিটির নামের তালিকা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পাঠায় মন্ত্রণালয়। পরে সেই ধারাবাহিকতায় আদালত গত ২১ মে পানি পরীক্ষার নির্দেশ দেন।

-জেডসি