ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ৪:৫৩:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

ঔষধ প্রশাসনের অনুমোদন পেল ৫০ লাখ ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারিভাবে কেনা ৫০ লাখ ডোজ করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার ভারত থেকে কেনা করোনা টিকার প্রথম চালানে ৫০ লাখ ডোজ বাংলাদেশে এসে পৌঁছেছে। আগামীকাল বুধবার এই কোভিড টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতি ডোজ পাঁচ ডলার মূল্যে কেনা এই করোনা ভ্যাকসিন সংরক্ষণ করা হচ্ছে টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যারহাউজে। চার থেকে পাঁচ দিনের মধ্যে সারাদেশে তা বিতরণ করবে বেক্সিমকো।

এদিকে, করোনার টিকাদান নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। যাতে অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল এবং মুগদা হাসপাতালের ৮৫ জন চিকিৎসক ও নার্স। প্রাথমিকভাবে ঢাকা শহরের পাঁচটি হাসপাতালে টিকার কার্যক্রম শুরু হবে।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনা টিকা নিতে কাউকে জোর করা হবে না। স্বেচ্ছায় যারা টিকা নিতে চান, তাদেরই দেয়া হবে।


-জেডসি