ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৬:৫৩:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

কক্সবাজারে গিয়েছিলেন পল্লবীর ‘নিখোঁজ’ সেই ৩ ছাত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ৬ অক্টোবর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর পল্লবী থেকে ‘নিখোঁজ’ সেই তিন কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, তারা স্বেচ্ছায় বাড়ি ছেড়েছিলেন। তারা ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন এলাকায় ঘুরেন। ঢাকা থেকে কক্সবাজারও গিয়েছিলেন তারা।

বুধবার বিকেলে র‍্যাব-৪ এর উপ-অধিনায়ক মেজর রবি খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার ভোরে মিরপুরের বেড়িবাঁধ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানায় র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, নিখোঁজ হওয়া তিনজনের সন্ধানে র‍্যাব কক্সবাজারেও গিয়েছিল। কিন্তু তাদের উপস্থিতি টের পেয়ে তিনজন ঢাকায় চলে আসেন।

গতকাল তারা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। র‍্যাবের সদস্যরাও তাদের অনুসরণ করে ঢাকায় আসেন। এরপর ঢাকা প্রবেশের সময় তাদের উদ্ধার করা হয়।

মেজর রবি খান বলেন, তারা তিনজনই সুস্থ আছেন। শিগগির তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গত ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে পল্লবী থেকে ওই তিন কলেজছাত্রী নিখোঁজ হন।

নিখোঁজদের পরিবার জানায়, তারা বাসা ছেড়ে বের হওয়ার সময় নগদ টাকা, অলংকার ও নিজেদের সার্টিফিকেট নিয়ে যান।

পরে তাদের সন্ধান না পেয়ে শনিবার পল্লবী থানায় মামলা করে নিখোঁজ এক ছাত্রীর পরিবার।

মামলার এজাহারে দাবি করা হয়, কলেজছাত্রীদের পরিবার লোক মারফত জানতে পেরেছে অপহরণের ঘটনা। পল্লবী ১০ নম্বর সেকশনের প্যারিস রোডের কাইল্লার মোড়ের উত্তর পাশের পাকা রাস্তা থেকে একটি সাদা মাইক্রোবাসে তাদের উঠিয়ে নেয়া হয়।

মামলার চার আসামিকে গ্রেপ্তারও করে পুলিশ।

নিখোঁজ তিনজন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তারা আলাদা কলেজের শিক্ষার্থী হলেও একই এলাকায় বসবাস করতেন। তারা পরস্পরের পূর্ব পরিচিত বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে দিলখুশ জান্নাত নিশা, কানিজ ফাতেমা ও নেহা আক্তার কলেজ ড্রেস পরে এবং ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়েছিল। পল্লবীর ১১ নম্বর প্যারিস রোডের সি-ব্লক ১৮ নম্বর লাইন এলাকা থেকে ওই ৩ শিক্ষার্থী নিখোঁজ হয়।বাসা থেকে বের হওয়ার সময় তারা নগদ টাকা, স্বর্ণালংকার, স্কুল সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী সঙ্গে করে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।