কক্সবাজারে পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১৪ জুলাই ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে মোঃ আনোয়ার সাদেক (৩৫) ও তার স্ত্রী ওয়ারেসা বেগম (৩০) নামের স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
শনিবার (১৩ জুলাই) দিনগত রাত তিনটার দিকে চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বমুরকুল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা মাটি সরিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।
চকরিয়া বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতলব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। এসময় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বমুরকুল গ্রামের রবিউল আলমের ছেলে মোঃ আনোয়ার সাদেকের বসতবাড়িতে একটি পাহাড় ধসে পড়ে। এতে আনোয়ার সাদেক ও তার স্ত্রী ওয়ারেসা বেগম মাটিচাপা পড়ে। এসময় স্থানীয়রা মাটি সরিয়ে তাদের মৃত অবস্থায় বের করে। মরদেহ দুটি তার বাড়িতে রয়েছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। প্রশাসনের অনুমতি পেলে আমরা মরদেহ দাফনের ব্যবস্থা করব।
চেয়ারম্যান আব্দুল মতলব আরও জানান, ‘ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বমুবিলছড়ি পুরো ইউনিয়ন পানির নিচে। যেসব পাহাড়ি এলাকা রয়েছে সেখানে ভয়াবহ পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। একদিকে পাহাড় ধসের ভয় অন্যদিকে পাহাড়ি ঢলে পানির ভয়ে আতঙ্কে ইউনিয়নের সাধারণ মানুষ। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে ইউনিয়নবাসি।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



