ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১৯:২৫:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৯ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারে স্বামী-সন্তানকে জিন্মি করে পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার জনের নাম উল্লেখসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় এ মামলা দায়ের করেছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

এর আগে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের হোটেল জিয়া গেস্ট ইন এর ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনকে গ্রেপ্তারের কথা জানায় র‍্যাব। হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে ইতোমধ্যে দুই জনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন- আশিকুল ইসলাম ও আব্দুল জব্বার জয়া।

উল্লেখ্য, বুধবার ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক গৃহবধূ। তিনি জানান, স্বামী-সন্তানকে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন তিন যুবক। খবর পেয়ে তাকে উদ্ধার করে র‍্যাব। কক্সবাজার হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের হোটেল থেকে বুধবার রাত দেড়টার দিকে তাকে উদ্ধার করা হয়।