কঙ্কাল বিক্রির সংঘর্ষে বন্ধ হলো আইএইচটি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৭ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
কঙ্কাল বিক্রির জেরে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) কতৃপক্ষ। নির্দেশনায় ছাত্রদেরকে মঙ্গলবার রাত ৮টার মধ্যে এবং ছাত্রীদেরকে আজ বুধবার সকাল ১০টার মধ্যে ছাত্রাবাস খালি করার নির্দেশ দেয়া হয়েছে।
শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তৃতীয় বর্ষের তিন শিক্ষার্থী প্রতিষ্ঠানের দুই নম্বর গ্যালারিতে কঙ্কাল বিক্রির জন্য প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান। এ সময় প্রথম বর্ষের ছাত্র সাইফুল ইসলামের কথা কাটাকাটি হয়। এই তিন শিক্ষার্থী ছাত্রলীগের আইএইচটি শাখার সাধারণ সম্পাদক ওহিদুজ্জামানের অনুসারী।
অন্যদিকে প্রথম বর্ষের ছাত্র সাইফুল ইসলাম সভাপতির অনুসারী।
পরবর্তিতে ওই তিন শিক্ষার্থী বেরিয়ে এসে সভাপতির কাছে মীমাংসার জন্য যান। সেখানেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয়পক্ষের ১১ নেতাকর্মী আহত হন। আহত শিক্ষার্থীদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সাধারণ সম্পাদকের পক্ষের পাঁচজন ও সভাপতির পক্ষের একজন রয়েছেন। এর পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় ইনস্টিটিউট বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। এবং আইএইচটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত জানিয়ে একটি নোটিশ ঝুলিয়ে দেয়।
এতে বলা হয়, আইএইচটির একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভার গৃহীত সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী অবস্থা আরও অবনতি এবং রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় ছাত্রাবাস ও ছাত্রীনিবাস বন্ধ ঘোষণা করা হলো। সেই সঙ্গে ডিপ্লোমা কোর্স জানুয়ারি ২০১৯–এর অবশিষ্ট মৌখিক পরীক্ষাসমূহ এবং বিএসসিসহ ডিপ্লোমা কোর্সের সব বর্ষের ক্লাসসমূহ স্থগিত ঘোষণা করা হয়েছে।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনাস্থল থেকে লাঠি ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







